
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে বাউশিয়া উন্নয়ন সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) সামসুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আমিরুল ইসলাম, সার্জেন্ট আলমগীর দেওয়ান, হারুন অর রশিদ, আব্দুল মতিন, মাহবুব উদ্দিন, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, ইব্রাহিম মিয়া, মজিবুর রহমান বাঘ, মোস্তাক খান, সার্জেন্ট ফারুক হোসেন, ল্যান্স কর্পোরাল বশির উদ্দিন, আব্দুল জব্বার, সার্জেন্ট শহীদ হোসেন সহ প্রতিটি ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।সভায় ক্যাপ্টেন আমিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) শামসুল ইসলামকে সভাপতি, ওয়ারেন্ট অফিসার আলমগীর দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং মজিবুর রহমান বাঘকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।বক্তারা বলেন, “অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কাজ করবে।”সভা শেষে অংশগ্রহণকারীরা গঠনমূলক মতামতের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণ করেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 











