
এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় অবৈধ নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা জারি করা হয়েছে।জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুন্সীগঞ্জের কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত আচরণবিধি অনুযায়ী অনুমতি ব্যতীত কোনো প্রার্থী বা সমর্থকের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেট, তোরণ, দেয়াল লিখন, ফেস্টুন কিংবা অন্যান্য প্রচারণা সামগ্রী প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মুন্সীগঞ্জ জেলার সংশ্লিষ্ট সংসদীয় আসনের প্রার্থী ও রাজনৈতিক দলসমূহকে এই অবৈধ প্রচারণা সামগ্রী নির্দেশনা জারির পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ উদ্যোগে অপসারণ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।জেলা প্রশাসন সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ জনগণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সহযোগিতা কামনা করেছে।
Reporter Name 










