১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি

  • Reporter Name
  • Update Time : ১২:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৬৯ Time View

এস  এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে মাসুদ রানা (৩১) নামে এক যুবকের হাতে গুলি করেছে প্রতিপক্ষের লোকজন।গুলিবিদ্ধ মাসুদ রানা চর শিমুলিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।ঘটনাটি ঘটে গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামের দক্ষিণ পাশের নদীর পাড়ে।আহত মাসুদ রানা জানান, মতলব (উত্তর) উপজেলার কালীবাজার সংলগ্ন নদীতে মাছ ধরার কাজ করার সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জিতু রাঢ়ী বাহিনীর সদস্য সাব্বির, জিহাদ, কুদ্দুসসহ ১০–১২ জনের একটি দল ট্রলারে করে এসে তাঁকে তুলে নিয়ে যায়।পরে নদীর পাড়ে নিয়ে বাম হাত চেপে ধরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে বলে অভিযোগ তাঁর।তিনি বলেন, “আমি ৭–৮ বছর আগে তাদের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দিয়েছিলাম, সেই কারণেই তারা প্রতিশোধ নিয়েছে।”এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ জানান, আহত যুবকের হাতে পোড়ার দাগ রয়েছে, যা গুলিবিদ্ধের ইঙ্গিত দেয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।অভিযুক্ত জিতু রাঢ়ী বলেন, “বিষয়টি আমি জানিই না। মাসুদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। সে স্থানীয় ডাকাত দলের আত্মীয়। আমাদের সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”স্থানীয়দের মতে, গুয়াগাছিয়া এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর কিছুদিন শান্ত অবস্থা বিরাজ করলেও সম্প্রতি জিতু বাহিনী আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,ঘটনাটি কোথায় ঘটেছে, তা আমরা এখনো নিশ্চিত নই। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি

Update Time : ১২:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫