১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় মাদকাসক্ত ভাইয়ের হামলায় সহোদর দুই ভাই আহত

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৪৪ Time View

এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি বেপারী বাড়িতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে সহোদর দুই ভাই আহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম বেপারীর তিন ছেলে কাউসার, মোজাম্মেল ও শরীফের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে, মাদকাসক্ত শরীফের হামলায় তার দুই ভাই কাউসার ও মোজাম্মেল আহত হন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর জখম হয়েছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।আহত মোজাম্মেলকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে গুরুতর আহত কাউসারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, শরীফের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকাসক্তির অভিযোগ রয়েছে। তার মাদকাসক্ত আচরণের কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। পরিবারের দাবি, এ কারণে শরীফের স্ত্রীও দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় মাদকাসক্ত ভাইয়ের হামলায় সহোদর দুই ভাই আহত

Update Time : ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬