০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০ Time View

এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) ঃবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস জানিয়েছে জেনেভাভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)। সংস্থার আফ্রিকা অঞ্চলের চিফ কোঅর্ডিনেটর ও প্রশাসক রেভারেন্ড গডউইন এনডিফর এক চিঠির মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে এ শুভেচ্ছা জানান।১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেরিত চিঠিতে বলা হয়, মানবাধিকার সুরক্ষা, মানবিক সহযোগিতা বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহতকরণে কমিশন অঙ্গীকারবদ্ধ। তারা বাংলাদেশে চলমান অন্তর্বর্তীকালীন সময়কে মানব মর্যাদা, ন্যায়বিচার ও জাতীয় ঐক্যের অগ্রযাত্রায় একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে উল্লেখ করেছে।চিঠিতে কমিশনের আন্তর্জাতিক মহাসচিব ড. সাইফুল ই. দিলদারের নেতৃত্বের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক সহযোগিতার জন্য IHRC প্রস্তুত রয়েছে।রেভ. গডউইন এনডিফর তার শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সরকারের প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের শুভেচ্ছা

Update Time : ০৩:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫