এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) ঃবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস জানিয়েছে জেনেভাভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)। সংস্থার আফ্রিকা অঞ্চলের চিফ কোঅর্ডিনেটর ও প্রশাসক রেভারেন্ড গডউইন এনডিফর এক চিঠির মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে এ শুভেচ্ছা জানান।১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেরিত চিঠিতে বলা হয়, মানবাধিকার সুরক্ষা, মানবিক সহযোগিতা বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহতকরণে কমিশন অঙ্গীকারবদ্ধ। তারা বাংলাদেশে চলমান অন্তর্বর্তীকালীন সময়কে মানব মর্যাদা, ন্যায়বিচার ও জাতীয় ঐক্যের অগ্রযাত্রায় একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে উল্লেখ করেছে।চিঠিতে কমিশনের আন্তর্জাতিক মহাসচিব ড. সাইফুল ই. দিলদারের নেতৃত্বের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক সহযোগিতার জন্য IHRC প্রস্তুত রয়েছে।রেভ. গডউইন এনডিফর তার শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সরকারের প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।