১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের পাশে এমপি কামরুজ্জামান রতন

  • Reporter Name
  • Update Time : ১২:০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫১ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ ঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ধর্ষণের শিকার ১৩ বছর বয়সী এক কিশোরী ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ ৩ অাসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ, ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সে বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পরিবার।
সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ সময় তিনি ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা ভুক্তভোগীর পাশে আছি। তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যারা এ ধরনের জঘন্য কাজে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের কাছে খাদ্য সহায়তা হিসেবে চাল এবং সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্নি, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাব্বির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মো. মোজাম্মেল হক মুন্না, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল শিকদার, সাবেক জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম জসিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার জালাল রীমু, সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
ভুক্তভোগী শিশুর পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রেখে তার নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের পাশে এমপি কামরুজ্জামান রতন

Update Time : ১২:০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬