
মাসুদ আহম্মেদ বিচিত্র সংবাদ ঃমুন্সিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সংশ্লিষ্ট কারা নির্যাতিত ‘৩৬ জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর রোডের মুন টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলার কারা নির্যাতিত ‘৩৬ জুলাই যোদ্ধা’দের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।ঘোষিত কমিটিতে অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনকে সভাপতি, মো. শামীম মোল্লাকে সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন শেখকে সহ-সভাপতি, মো. শাজাহান মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক, দেওয়ান মিঠুকে সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান প্রধান হিরনকে দপ্তর সম্পাদক এবং ওহিদুল ইসলাম খোকনকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, কারা নির্যাতিত নেতাকর্মীদের অধিকার ও কল্যাণে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
Reporter Name 








