
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া এলাকায় স্থানীয়দের হাতে আটক এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে ঘিরে অভিযোগ ও পাল্টা ব্যাখ্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, আটক ব্যক্তিকে পুলিশের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গজারিয়া থানা পুলিশ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছিল।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে এলাকাবাসী মাদকবিরোধী উদ্যোগের অংশ হিসেবে অভিযান চালিয়ে জিলু (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আটক ব্যক্তিকে আর পাওয়া যায়নি কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ থাকলেও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।এ বিষয়ে গজারিয়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে আমাদের যাওয়ার আগেই স্থানীয়রা আটক ব্যক্তিকে ছেড়ে দেয়। পুলিশের উপস্থিতিতে কাউকে ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়।”
Reporter Name 








