১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৬৬ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ 
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতাও অপরিহার্য।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ মো. মহসিন মিয়া, ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল গাফফার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল আলীম।অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো: সারোয়ার খান, ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, ও মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক, সুরাইয়া আক্তার , মডারেট হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী। বিতর্ক প্রতিযোগিতায় যুক্তি ও তথ্য-উপাত্তের মাধ্যমে নির্ধারিত বিষয়ের পক্ষে ও বিপক্ষে বক্তব্য উপস্থাপন পর বিপক্ষ দল ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেন।সভাপতি বলেন দুর্নীতি শুধু আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নৈতিক মূল্যবোধ এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। নতুন প্রজন্মকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সততা ও দেশপ্রেমের চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ১২:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬