১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ার বড় কালীপুরা নদীভাঙন রোধে জিওব্যাগ স্থাপন কাজ পরিদর্শন, অসহায় পরিবারের মাঝে অনুদান বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫৬ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ  :মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর মোহনায় ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা এলাকায় নদী ভাঙ্গন বন্ধ করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।বৃহস্পতিবার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রায় ৬ হাজার জিওব্যাগ স্থাপনের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তাফা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।এদিকে, পরিদর্শন শেষে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মোট ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙন থেকে জানমাল ও বসতভিটা রক্ষায় সংসদ সদস্যের গৃহীত পদক্ষেপ এবং অসহায় মানুষের কল্যাণে পরিচালিত সামাজিক সহায়তা কার্যক্রম তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ার বড় কালীপুরা নদীভাঙন রোধে জিওব্যাগ স্থাপন কাজ পরিদর্শন, অসহায় পরিবারের মাঝে অনুদান বিতরণ

Update Time : ০৩:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬