১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় গুয়াগাছিয়া-পোড়াচক বাউশিয়া সংযোগ সেতুর কাজ শিগগিরই শুরু হবে: এমপি কামরুজ্জামান রতন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৬০ Time View

এস এম নাসির উদ্দিন  বিচিত্র সংবাদ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া থেকে পোড়াচক বাউশিয়া সংযোগ সেতুর নির্মাণকাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।বৃহস্পতিবার বিকালে  প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সেতু নির্মাণের সম্ভাব্য স্থান, যোগাযোগ ব্যবস্থা এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পল্লী সড়ক ও সেতু নির্মাণ সমীক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক  ইবাদত আলী, এলজিইডি মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম এবংউপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত  ডা হামিদা মোস্তফা,গজারিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সামিউল আরেফিনসহ স্থানীয় বিএনপি নেতা কর্মী ও গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন। সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, “গুয়াগাছিয়া ও পোড়াচক বাউশিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সংযোগ সেতু। সেতুটি নির্মিত হলে দুই এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে গতি আসবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এলজিইডির কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু করার লক্ষ্যে কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় গুয়াগাছিয়া-পোড়াচক বাউশিয়া সংযোগ সেতুর কাজ শিগগিরই শুরু হবে: এমপি কামরুজ্জামান রতন

Update Time : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬