০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ার লক্ষীপুর সীমানার টিনের ভেড়া ভাংচুর, লুটপাট গর্ভবতী মহিলা আহত হওয়ার অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৭০ Time View

নিজস্ব সংবাদদাতা বিচিত্র সংবাদ :
মুন্সীগঞ্জের গজারিয়ার লক্ষীপুর এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত পক্ষও পাল্টা অভিযোগ তুলেছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর গ্রামের আখিরুন বেগম বাদী হয়ে উজ্জল, মোয়াজ্জেম, মাসুম, ইয়াছু,আকলিমা সহ ৮ থেকে ১০ জনকে বিবাদী করে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির সীমানা ঘেরা টিনের বেড়া ও আসবাবপত্র ভাংচুর চালায়। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে গর্ভবতী নারী তামান্না ও বিথিসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে ।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বাড়ির বিরোধকে কেন্দ্র করে তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি ও মৃত্যুর ভয় দেখাচ্ছে । ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে বিবাদী ইয়াছু জানান, সংশ্লিষ্ট মধ্য বাউশিয়া মৌজার আরএস খতিয়ান নং-৫৬১ এর ৪৩ শতাংশ বাড়ি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা (নং-৪৫/২০২২) বিচারাধীন রয়েছে বলে তিনি দাবি করেন। অপরদিকে হারুন অর রশিদ গং আর এস রেকর্ড মূলে নামজারি কেইস নং-৬৯৩, খতিয়ান নং-২৪৪৮ মূলে ৩০ শতাংশ জমি নামজারি করেন ।গজারিয়া থানার এস আই কামরুজ্জামান জানান উভয় পক্ষের , এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ার লক্ষীপুর সীমানার টিনের ভেড়া ভাংচুর, লুটপাট গর্ভবতী মহিলা আহত হওয়ার অভিযোগ।

Update Time : ০১:৩৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬