০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প প্রতিষ্ঠানের নামে ৩ ফসলী কৃষিজমি ও খাল ভরাটের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১১৯ Time View

এস এম নাসির উদ্দিন, বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নামে ৩ ফসলী কৃষিজমি ও খাল ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাহারা ট্রেডিং কোম্পানি   রাতের আঁধারে কৃষকদের তিন ফসলি জমিতে বালু ভরাট  চালিয়ে যাচ্ছে। এতে কৃষি উৎপাদন, পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, তাদের জমি ক্রয় না করেই জোরপূর্বক ভরাট কার্যক্রম চালানো হচ্ছে। এতে জমিতে চাষাবাদ বন্ধ হওয়ার পাশাপাশি পানিনিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা এসব জমিতে ধানসহ বিভিন্ন ফসল আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে শিল্প প্রতিষ্ঠানের নামে জমিতে বালু ফেলা শুরু করে এমনকি সরকারি খাল ভরাট করে ফেলয়  চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কৃষকরা । প্রতিবাদ করলে   ভয়ভীতি ও চাপ প্রয়োগের ঘটনাও ঘটছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরেজমিনে  কামরুজ্জামান রতন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “কৃষিজমি ও খাল রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন বহির্ভূতভাবে জমি দখল বা  খাল ভরাট করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।”গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহমুদুল হাসান বলেন, “আমি  নিজে সরেজমিনে পরিদর্শন করেছি,ভুক্তভোগীদের অভিযোগ করতে বলেছি, কয়েকজন অভিযোগ করেছে।   বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গজারিয়ায় প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ তিন ফসলি জমি বিভিন্ন কারণে কমে যাচ্ছে।এদিকে পরিবেশবাদী ও সচেতন মহল বলছে, অপরিকল্পিতভাবে কৃষিজমি ও জলাশয় ভরাট অব্যাহত থাকলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

শিল্প প্রতিষ্ঠানের নামে ৩ ফসলী কৃষিজমি ও খাল ভরাটের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

Update Time : ১১:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬