
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হেলাল উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মুন ফিলিং স্টেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্যে হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, মিনারা বেগম ও তার স্বামী আমিরুল ইসলামের কাছ থেকে তিনি পাঁচ ধাপে মোট ৩২ লাখ টাকা গ্রহণ করেছিলেন। ইতোমধ্যে রশিদের মাধ্যমে ২৭ লাখ ২৯ হাজার টাকা পরিশোধ করা হয়েছে এবং অবশিষ্ট অর্থও পরিশোধ করা হবে বলে তিনি জানান।তিনি আরও বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার পরিবারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তার দাবি, তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সুনামের সঙ্গে জ্বালানি তেলের ব্যবসা পরিচালনা করে আসছে।হেলাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, সম্প্রতি মিনারা বেগম সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর যে তথ্য উপস্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভুক্তভোগী মিনোয়ারা বেগম জানান হেলাল উদ্দিন ভূঁইয়া ব্যবসার প্রয়োজনে তিন বছর পূর্বে জমি বিক্রি করে ৩৫ লক্ষ টাকা ধার নিয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইতে গেলে টাকা দিব দিচ্ছি বলে তালবাহানা করছেন।
Reporter Name 









