১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ পৌর এলাকায় ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ: নারীসহ ১০ জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭০ Time View

নিজস্ব সংবাদদাতা :মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় একটি ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেলে সদর থানার একটি দল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৯ জন নারী ও ১ জন খদ্দেরসহ মোট ১০ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের মধ্যে দুইজনকে এই কার্যক্রমের মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মোবাইল ফোনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো এবং অনেক ক্ষেত্রে খদ্দেরদের ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনার তথ্যও উঠে এসেছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জ পৌর এলাকায় ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ: নারীসহ ১০ জন গ্রেফতার

Update Time : ০১:৪৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬