নিজস্ব সংবাদদাতা :মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় একটি ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেলে সদর থানার একটি দল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৯ জন নারী ও ১ জন খদ্দেরসহ মোট ১০ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের মধ্যে দুইজনকে এই কার্যক্রমের মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মোবাইল ফোনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো এবং অনেক ক্ষেত্রে খদ্দেরদের ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনার তথ্যও উঠে এসেছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।