
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নাসরিন আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী এস এম নাসির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর জেসমিন সুলতানা ও ফখরুল আমিন, প্রশিক্ষক শরীফ হোসেন, মো. ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাইমিনুল হাসানসহ প্রশিক্ষক বৃন্দ এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা।অনুষ্ঠানে অধ্যক্ষ নাসরিন আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার্থীদের নিষ্ঠা, পরিশ্রম ও নৈতিকতার বিকল্প নেই।পরে শিক্ষার্থীদের বিদায় জানিয়ে দোয়া ও শুভকামনা করা হয়।
Reporter Name 









