
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত হোসেন হত্যা মামলার প্রধান আসামি রিয়াদ হোসেন রাঢ়ি ওরফে রিয়াজ (৩১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত প্রায় পৌনে দশটার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে তথ্যপ্রযুক্তি ব্যবহারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিয়াদ গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের শাহীন রাঢ়ির ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, জান্নাত হোসেন হত্যা মামলার পর থেকেই রিয়াদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রাজধানীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
Reporter Name 











