১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

  • Reporter Name
  • Update Time : ০১:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬৯ Time View

এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকার নির্ধারিত নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
রবিবার (৮ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেএমআই ফিলিং স্টেশন, শিকদার ফিলিং স্টেশন ও মুন সিএনজি পাম্প পরিদর্শন করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য পাম্প মালিক ও যানবাহন চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জ্বালানি তেল বিক্রির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সরকার নির্ধারিত দামে সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেন।এ সময় পাম্প মালিকরা কোনো ধরনের অসাধু প্রক্রিয়ায় জ্বালানি তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করবেন না বলে সংসদ সদস্যকে আশ্বস্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

Update Time : ০১:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬