
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ): মুন্সীগঞ্জের গজারিয়ায় সাংবাদিকদের সম্মানে স্থানীয় আলেম-ওলামাদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মায়ামি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত আলেম-ওলামাগণ অংশগ্রহণ করেন অনুষ্ঠানের আয়োজন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেডিও ও টেলিভিশনের সুমধুর কন্ঠের তেলাওয়াতকারী বক্তা এবং চরপাথালিয়া সালমান ফার্সিা (রাঃ) মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি মোঃ ফয়জুল্লাহ, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুল আলম সহ অনেকে।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Reporter Name 









