
:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওগণভোট–২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।
কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও আইনানুগ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
Reporter Name 









