
এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) :দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিএনপি এর তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার এবং একই সঙ্গে দুটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।বিএনপির কেন্দ্রীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সীগঞ্জ সদর থানা এলাকার মহাকালী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত এবং পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই কারণে মহাকালী ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।বিএনপি এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কঠোরভাবে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
Reporter Name 








