
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ: :সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান ও কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কারের মাধ্যমে দলের সব পর্যায়ের দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।বিএনপির নীতিনির্ধারক মহল জানিয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে সুসংহত রাখতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. মহিউদ্দিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Reporter Name 









