১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজের পাঁচ দিন পর মিলল লাশ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১০৮ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া উপজেলার হোসেনদী ইউনিয়নের ডোবারচর এলাকায় মেঘনা নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি গজারিয়া নৌ পুলিশকে অবহিত করেন।সংবাদ পেয়ে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়।
নিহত যুবকের নাম জয় চক্রবর্তী (৩৩)। তিনি কুমিল্লা জেলার স্বদেশ চক্রবর্তীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জয় চক্রবর্তী গত ১৬ জানুয়ারি সকালে পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।নৌ পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজের পাঁচ দিন পর মিলল লাশ

Update Time : ০৭:৩৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬