০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৮১ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে একটি রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত শাহ শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াজাত ও রান্না করা হচ্ছে। এছাড়াও রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ, খোলা অবস্থায় ময়লার ডাস্টবিন রাখা, অপরিষ্কার ও নোংরা ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং বাবুর্চি ও কর্মীদের জন্য হাত ধোয়ার সাবানের কোনো ব্যবস্থা না থাকাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।এ সকল অপরাধের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় রেস্টুরেন্টটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানার সাব-ইন্সপেক্টর ফেরদৌসসহ পুলিশের একটি দল।
এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন বলেন,
“ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান সময়োপযোগী ও প্রশংসনীয়। ভিআইপি মানের একটি প্রতিষ্ঠানে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ শুধু আইন লঙ্ঘন নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

Update Time : ০১:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬