
এস এম নাসির উদ্দিন (ডেস্ক রিপোর্ট):আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ধরনের সভা, সমাবেশ কিংবা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে রিটার্নিং অফিসার কার্যালয়।ঢাকা বিভাগের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন-পূর্ব ও নির্বাচনী সময়কালে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়—নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক সভা সমাবেশের জন্য ব্যবহার করা যাবে না।নির্দেশনায় উল্লেখ করা হয়, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রার্থীরা বা তাঁদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা কিংবা মতবিনিময়ের নামে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহারের চেষ্টা করছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করতে পারে।এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো ব্যতিক্রমী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের প্রয়োজন হলে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের পূর্বানুমতি গ্রহণের কথা বলা হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
উক্ত নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, শিক্ষা প্রশাসন এবং জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করার জন্য প্রেরণ করা হয়েছে।
Reporter Name 










