০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়ার গাড়িতে শিক্ষকের বিদায়, সংবর্ধনায় আবেগাপ্লুত হক মাস্টার

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৯০ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :গজারিয়ায় দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে রাজকীয় ও আবেগঘন পরিবেশে বিদায় নিলেন ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং ৭১নং আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক (হক মাস্টার)।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আড়ালিয়া যুব সমাজের উদ্যোগে তাঁর সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে এক ব্যতিক্রমী ও আবেগঘনপরিবেশের সৃষ্টি করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার। সহকারী শিক্ষক মহিউদ্দিন প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন—তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। মো. আব্দুল হক তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে মো. আব্দুল হক বলেন, শিক্ষকতা ছিল তাঁর জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

ঘোড়ার গাড়িতে শিক্ষকের বিদায়, সংবর্ধনায় আবেগাপ্লুত হক মাস্টার

Update Time : ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬