
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক পরিচালিত অভিযানে বাউশিয়া এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ভ্যানটির ভেতর থেকে প্রায় ৬৮ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের মোট ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযানকালে ট্রাকটির চালক ও হেল্পারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।পরবর্তীতে জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাটকা নিধন ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 









