
এস এম নাসির উদ্দিন ( বিচিত্র সংবাদ) :কালজয়ী সংগ্রামী দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিসমাপ্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে দোয়া মাহফিল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।বাউশিয়া ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির পাঠানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিয়াজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি লাকি বেগম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন মৃধা, বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, জাতীয়তাবাদী চালকদল গেন্ডারিয়া থানার সভাপতি রফিক ও সাধারণ সম্পাদক মাহবুব, বিএনপি নেতা শামীম খান বাবু, জিলেন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে নৈশভোজ পরিবেশন করা হয়।
Reporter Name 









