০২:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৭২ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন।
তাঁর মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দেশনেত্রীর ইন্তেকালে গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তরসহ দেশের সকল জেলা সদর দপ্তর থেকে পৃথক পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

Update Time : ০১:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫