১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জাতীয় জরিপের নতুন ওয়েবসাইট চালু

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :ভোটারদের অংশগ্রহণ উৎসাহিত করতে জাতীয় জরিপের একটি নতুন ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা বাড়ানো এবং নির্বাচন বিষয়ে সচেতনতা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, www.futurebangladeshyouwant.org ঠিকানায় চালু হওয়া এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা গণতন্ত্র, সুশাসন,ভোটাধিকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে নিজেদের মতামত ও প্রত্যাশা প্রকাশ করতে পারবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনে তরুণ, নারী ও প্রান্তিক ভোটারসহ সব নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে একটি ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ তৈরির অংশ হিসেবে এই ওয়েবসাইট চালু করা হয়েছে। এতে নাগরিক অংশগ্রহণ আরও অর্থবহ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য হলো— সকল বাংলাদেশি নাগরিককে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা, তাদের মতামত গ্রহণ করা এবং নির্বাচন ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অংশগ্রহণমূলক ও দায়বদ্ধ গণতন্ত্র গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।নির্বাচন কমিশন জানায়, এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নিরপেক্ষ ও অরাজনৈতিক। সহজ ও প্রাঞ্জল ভাষায় নাগরিক দায়িত্ব, ভোটাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কিত তথ্য এতে উপস্থাপন করা হয়েছে, যা সব শ্রেণির মানুষের জন্য সহজবোধ্য।
বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জাতীয় জরিপের নতুন ওয়েবসাইট চালু

Update Time : ০৫:৪৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫