০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় কৃষি উন্নয়ন ও কৃষক সমস্যার সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ Time View

এস এম নাসির উদ্দিন(বিচিত্র  সংবাদ) : 
মুন্সীগঞ্জের গজারিয়ায় রবি মৌসুমে কৃষি উন্নয়ন, কৃষকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গজারিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুজ্জামান, মোয়াজ্জেম ট্রেডার্স ও কাজী এন্টারপ্রাইজের প্রতিনিধিসহ স্থানীয় প্রান্তিক কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ফসল উৎপাদন বাড়ানো, কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন এবং সরকারি কৃষি সহায়তা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় কৃষি উন্নয়ন ও কৃষক সমস্যার সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা

Update Time : ০৯:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫