
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে জনতার সহযোগিতায় ডাকাতচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।আটককৃতরা হলেন—রাসেল (৩০), পিতা: জসিম বেপারী, গ্রাম হাপানিয়া, থানা মতলব, জেলা চাঁদপুর।লোকমান (৩৫), পিতা: হানিফা, গ্রাম বালুয়াকান্দি, থানা গজারিয়া, জেলা মুন্সীগঞ্জ।আবু হানিফ (৪২), পিতা: আনোয়ার হোসেন ভূঁইয়া, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জস্থানীয়দের সহযোগিতায় আটক করা এই তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয় ২১টি কাটার, ৩টি রামদা, ২০টি ককটেল, ৬টি পেট্রোল বোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সতর্ক অবস্থান ও দ্রুত সহযোগিতার কারণে সম্ভাব্য বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়া থেকে রক্ষা পাওয়া গেছে।
Reporter Name 












