০১:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন বাতিলের দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ, মশাল মিছিল ও সড়কে অগ্নিসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১২১ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মো. কামরুজ্জামান রতনের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ ও সড়কে অগ্নিসংযোগ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সুপার মার্কেট গোলচত্বর এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঘোষিত প্রার্থী রতনের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।এর আগে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন থেকে একটি মশাল মিছিল এসে সুপার মার্কেট এলাকায় একত্রিত হয়। বিক্ষোভকারীরা এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনের কুশপুতলিকা দাহ করেন।রাত সাড়ে ৮টার দিকে একই দাবিতে মুন্সীগঞ্জ–মুক্তারপুর সড়ক অবরোধ করে আবারও মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এসময় সড়কে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালানোর কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।বিক্ষোভ চলাকালে এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে মুক্তারপুর ফেরিঘাট এলাকা থেকে মশাল মিছিল বের হয়ে মুক্তারপুর সড়কের মাঝামাঝি স্থানে অগ্নিসংযোগের মধ্য দিয়ে শেষ হয়।উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মনোনয়ন বাতিলের দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ, মশাল মিছিল ও সড়কে অগ্নিসংযোগ

Update Time : ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫