০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় প্রয়াত লেন্স কর্পোরাল জহিরুল ইসলামের পরিবারকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আর্থিক সহায়তা

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৮৬ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর মীরেরগাঁও গ্রামের প্রয়াত লেন্স কর্পোরাল জহিরুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে গজারিয়া উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার টেঙ্গারচর ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ।বৃহস্পতিবার  সংগঠনের পক্ষ থেকে জহিরুল ইসলামের পুত্রের হাতে এ সহায়তা তুলে দেন টেঙ্গারচর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক সার্জেন্ট আলমগীর দেওয়ান (অব.), বাউশিয়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুর রহমান, উপজেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রয়াত সহকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো, দুঃসময়ে সহযোগিতা করা ও তাদের কল্যাণে কাজ করা সংগঠনের নৈতিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় প্রয়াত লেন্স কর্পোরাল জহিরুল ইসলামের পরিবারকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আর্থিক সহায়তা

Update Time : ০৪:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫