
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃ:”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ও আলোচনা সভা। বুধবার দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।গজারিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলাটিতে স্থানীয় খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিগান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন,উপজেলা কৃষি কর্মকর্তা ফায়সাল আরাফাত বিন সিদ্দিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন,এবং বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, গণমাধ্যম কর্মী ও প্রদর্শনী মেলার উদ্যোক্তারা।মেলায় বিভিন্ন আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, দেশীয় জাতের গবাদিপশু, পাখি, হাঁস-মুরগি, দুগ্ধ ও মাংস উৎপাদন পদ্ধতির উদ্ভাবন প্রদর্শন করা হয়।এবারের মেলায় গজারিয়ার ঐতিহ্যবাহী সিকদার মর্ডান ডেইরি এন্ড এগ্রো লিমিটেড শ্রেষ্ঠ খামারি হিসেবে নির্বাচিত হয়।উপজেলা প্রাণিসম্পদ অফিসার জানান—আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে স্থানীয় কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা স্থানীয় কৃষি, খামার ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
Reporter Name 









