
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের উদ্যোগে গজারিয়া থানা বিএনপির হোসেন্দী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং বিভিন্ন খেলার মাঠে যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান।এসময় আরও উপস্থিত ছিলেনগজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, জেলা বিএনপির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, টেংগারচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম এ হানিফ, গজারিয়া থানা যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ, যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু, হারুন সরদার, আলী হোসেন প্রধান, কাউসার সরকার, গজারিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু, অকিল আহাম্মদ লিটন, শহিদ জিয়া, রাহাত ভুইয়া প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মৎস্যজীবী দল, তাতী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।কর্মসূচিতে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও সুস্থ ধারার দিকে উদ্বুদ্ধ করতে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নে যুব সমাজকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
Reporter Name 









