
শাকিল প্রধান (নিজস্ব সংবাদদাতা) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বক্তারকান্দীতে জায়গা কেনাবেচা নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৌরব (২১) নামে এক যুবক আহত হয়েছেন।ঘটনা সূত্রে জানা যায়, সোমবার মাগরিবের সময় মিজান বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্থানীয় আওয়ালের নেতৃত্বে তার ছেলে—পুলিশ সদস্য মেহেদী (৩০), রিদয় (২২) ও আরও ৪–৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অতর্কিত হামলা চালায়। হামলায় সৌরব আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।এসময় মিজান তার সাথে থাকা মহিলাদের নিয়ে ঘরের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মিজানের ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা মিজানের ছোট ভাইয়ের স্ত্রীর গলা থেকে আট আনি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা জানান, জায়গা কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Reporter Name 










