১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদী পথে ডাকাতির চেষ্টা: জনতার ধাওয়ায় এক ডাকাত আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭৩ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র  সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ডাকাতির চেষ্টা করার সময় জনতার ধাওয়ায় এক ডাকাতকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে টহলরত পুলিশকে দেখে একটি ডাকাত দল ট্রলারযোগে মেঘনা পাড়ের ভাষারচর গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা মসজিদের মাইকিংয়ের মাধ্যমে ঘটনা জানতে পেরে দ্রুত চারদিক থেকে ছুটে আসে।স্থানীয়দের ধাওয়া ও প্রতিরোধে ছয় সদস্যের ডাকাত দলের পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করে জনতা। আটক ব্যক্তির নাম রবিন (২৮)। তিনি মতলব উত্তর উপজেলার বেলতুলি গ্রামের শহিদুল্লার ছেলে।পরে গ্রামবাসী রবিনকে একটি পরিত্যক্ত প্রাইমারি স্কুল ভবনে বেঁধে রেখে পুলিশের কাছে খবর দেয়। সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।পুলিশ জানিয়েছে, গ্রামবাসীর সহায়তায় ডাকাত দলের কাছ থেকে একটি পাইপগান, একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুড়াল এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি ট্রলার নৌকাও জব্দ করা হয়েছে।পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মেঘনা নদী পথে ডাকাতির চেষ্টা: জনতার ধাওয়ায় এক ডাকাত আটক

Update Time : ০৯:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫