
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ):
মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রমে সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। ধারাবাহিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে তিনি গজারিয়া উপজেলার মেঘনা নদীতে নেমে দুস্থ ও অসহায় জেলেদের হাতে ঝাঁকি জাল তুলে দেন।জেলেদের জীবিকা উন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে সরাসরি নদীতে নেমে তাদের হাতে জাল তুলে দেওয়ার এমন ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি কৃতজ্ঞতার স্রোত বইতে দেখা গেছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, থানা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার ও জালাল উদ্দিন রিমু, সাবেক গজারিয়া থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুঁইয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে জেলেসহ নদীপাড়ের প্রান্তিক মানুষের জীবন-মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
Reporter Name 









