
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ প্রতিনিধি) ঃবিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দলের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন বুধবার বিকেল ৪টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী, লস্করদী ও ভবানীপুর এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।গণসংযোগ চলাকালীন তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।এ সময় তিনি স্থানীয় সিটি গ্রুপ, আনোয়ার জুট, সামুদা কেমিক্যাল ও সুপার বোর্ড কারখানার শ্রমিকদের মাঝে সাবান বিতরণ করেন—শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে।কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 









