
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকার তিনজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার খোঁজ নিতে ছুটে যান গজারিয়ার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অরাজনৈতিক সংগঠনের একদল সদস্য।অসুস্থ মুক্তিযোদ্ধারা হলেন— সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আবুল হোসেন, সার্জেন্ট (অব.) অলিউল্লাহ বেপারি এবং সার্জেন্ট (অব.) গিয়াস উদ্দিন সিকদার।মানবিক এই সফরে অংশ নেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) সামসুল, সার্জেন্ট (অব.) আলমগীর দেওয়ান, সার্জেন্ট (অব.) সফিক, সার্জেন্ট (অব.) সাইফুল, কর্পোরাল (অব.) মাহবুব ও ল্যান্স কর্পোরাল (অব.) বশির।তাঁরা অসুস্থ মুক্তিযোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন।অবসরপ্রাপ্ত সদস্যরা জানান,“বীর মুক্তিযোদ্ধারাই আমাদের জাতীয় গর্ব। তাঁদের আত্মত্যাগে আজকের স্বাধীন বাংলাদেশ। অসুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।”এই সফরের মাধ্যমে গজারিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে।
Reporter Name 









