
এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সম্প্রতি একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাতের গভীরে অস্ত্রের মুখে প্রভাবশালী ব্যক্তিসহ সাধারণ মানুষের বাড়িতে ডাকাতি সংঘটিত হচ্ছে।এ অবস্থায় গজারিয়া থানা প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সরাসরি থানা পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ০১৩২০০৯৩৪৩১, ০১৩২০০৯৩৪২৬ ও ০১৩২০০৯৩৪২৭ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।গজারিয়া থানার আওতাধীন সকল ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিজ নিজ এলাকায় স্থানীয় পর্যায়ে পাহারার ব্যবস্থা গঠন করে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।স্থানীয় সচেতন মহল মনে করেন, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি ঘটলে গজারিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা সম্ভব হবে।
Reporter Name 









