
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ)ঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৪১টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মিয়ামী ডিনার রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজলুল হক নয়ন।সভায় প্রধান শিক্ষকরা নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ভিত্তিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ, বিদ্যালয় নিবন্ধন, বেসরকারি পাঠ্যপুস্তক ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল জলিল, দুলাল মিয়া, আক্কাস আলী, রুবেল মিয়া, সুমন কায়সার, তপন মল্লিক, আবুল কালাম, সাইফুল ইসলাম, কবির হোসেন ও কামরুজ্জামান রাসেলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।আলোচনা শেষে এসোসিয়েশন এর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য মিয়ামী ডিনারে ডিনারের আয়োজন করা হয়।
Reporter Name 









