
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহম্মদ শিকদার।এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।অনুষ্ঠানে ২০টি সেলাই মেশিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম গিয়াসউদ্দিন,জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, ইসহাক আলী ও মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন,সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর,সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল শিকদার,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম জালাল উদ্দীন রীমু,ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান,উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি ও সাধারণ সম্পাদক লাভলী আক্তার,এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।বক্তারা বলেন,“অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি ও যুবদলের মানবিক অঙ্গীকারের প্রতিফলন।”তারা জানান, সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
Reporter Name 









