
অহিদুল ইসলাম রনি (বিচিত্র সংবাদ ):গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শ্রাবন্তি আকতার-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মী এস. এম. নাসির উদ্দিন।এ সময় বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর অ্যাপারেল জেসমিন আক্তার, নন-টেক চিফ ইন্সট্রাক্টর ফখরুল আমিন, ইন্সট্রাক্টর শরিফ, জাহাঙ্গীর ও শাহ আলম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নূরে আলম।বক্তারা শ্রাবন্তি আক্তার-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।এ সময় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রাবন্তীর পিতা-মাতার হাতে একটি বিশেষ অনুদান প্রদান করা হয়।বক্তারা আরও বলেন, শ্রাবন্তির স্মৃতিকে অম্লান রাখতে চট্টগ্রাম মহাসড়কের স্কুলের সামনে একটি শ্রাবন্তীর নামে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। একই সঙ্গে স্কুলসংলগ্ন ওয়ালের পাশে খালি জায়গাটি মাটি ভরাট করে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলার আহ্বান জানান।
Reporter Name 









