০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে জেলেদের পাশে বিএনপি: মহিউদ্দিন আহমেদের পক্ষ থেকে উপহার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৯ Time View

শাকিল প্রধান( বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন জেলেদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।হোসেন্দী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান, সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, আমিনুল ইসলাম জসিম, বাইজিদ শ্রাবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর হোসেন  সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন,সরকারি নিষেধাজ্ঞার কারণে ইলিশ ধরায় বিরত থাকা জেলেরা এখন দুঃসময় পার করছে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। জেলেদের এই কষ্টের সময় সহায়তা করা আমাদের মানবিক দায়িত্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জে জেলেদের পাশে বিএনপি: মহিউদ্দিন আহমেদের পক্ষ থেকে উপহার বিতরণ

Update Time : ১২:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫