
এস এম নাসির উদ্দিন ( বিচিত্র সংবাদ):অগ্নি নিরাপত্তা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দ্রুত উদ্ধার কার্যক্রমে গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা সম্প্রতি দৃষ্টান্ত স্থাপন করেছেন।মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ জোনের সহকারী পরিচালক (জোন-২) মোঃ ওসমান গনি ও স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডে সাহসিকতার সঙ্গে জীবন ও সম্পদ রক্ষায় দায়িত্ব পালন করেন।স্থানীয় উপজেলার ঐতিহ্যবাহী ভবেরচর বাজারে বড় প্রজেক্টরের মাধ্যমে অগ্নি নিরাপত্তা বিষয়ক গণসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাজার পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, “অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব যদি সবাই সচেতন হয় ও প্রাথমিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে।”গজারিয়া ফায়ার সার্ভিসের মানবিকতা, ত্যাগ ও দায়িত্ববোধ স্থানীয়দের মধ্যে গভীর প্রশংসা অর্জন করেছে।
Reporter Name 









