০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ৩১ দফা বাস্তবায়নে কৃষক সহায়তা ও উন্নয়নমূলক কর্মসূচি পালন — প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৭৬ Time View

এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ):বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলা কৃষক দলের যৌথ উদ্যোগে স্থানীয় কৃষকদের পাকা ধান কেটে সহায়তা প্রদান করা হয়। কৃষি সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ কাজে শ্রমিকদের সহযোগিতা এবং ভবেরচর ইউনিয়নের আলীপুর, পৈক্ষারপাড় ও গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামে সৌরবিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সোলার প্যানেল স্থাপন করা হয়।উল্লেখযোগ্য এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম (ভিপি মাসুম), ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, কৃষক দলের আহ্বায়ক সদস্য সালাউদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজি, যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, আশরাফুল আলম সবুজ, এবাদুল হক, ছাত্রদল নেতা জহির ফরহাদ, মো. দাইয়ানসহ কৃষকদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।জনসেবামূলক এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের নিকট বিএনপির ৩১ দফা রূপরেখার বাস্তব প্রয়োগ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় ৩১ দফা বাস্তবায়নে কৃষক সহায়তা ও উন্নয়নমূলক কর্মসূচি পালন — প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন

Update Time : ১২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫